Info

Coming Soon!
Continue Reading

বিশ্ব মিডিয়ায় টাইগারদের ঝড়


সাম্প্রতিক সময়ে বিশ্ব মিডিয়ায় বাংলাদেশ নিয়ে প্রায় সব সংবাদই ছিল নেতিবাচক। রাজনৈতিক অস্থিরতা নিয়ে প্রভাবশালী আন্তর্জাতিক মিডিয়ায় নানা ধরনের আলোচনা হয়েছে। কিন্তু মাশরাফিদের কল্যাণে বাংলাদেশকে এবার ভিন্নরূপে দেখেছে বিশ্ব। সুদূর অস্ট্রেলিয়ায় বসে বিশ্বকে বাঘের গর্জন শুনিয়েছেন মাশরাফি-মুশফিক-সাকিব-মাহমুদউল্লাহ-রুবেলরা; ক্রিকেটের সূতিকাগার ইংল্যান্ডকে হারিয়ে জায়গা করে নিয়েছেন একাদশ বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে। আর এই ম্যাচ হেরে আসর থেকে বিদায় নিতে হয়েছে ইংলিশদের।
বাংলাদেশের এমন অর্জনের দিনে স্বাভাবিকভাবেই টাইগারদের নিয়ে বিশ্বের প্রভাবশালী মিডিয়াগুলোতে সংবাদ প্রকাশিত হয়েছে। বিশেষ করে ইংল্যান্ডকে হারানোয় ব্রিটিশ মিডিয়াতে ফলাও হয়েছে বাংলাদেশের জয়ের সংবাদটি। এ ছাড়া ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ সারা বিশ্বে জয়গান হচ্ছে টাইগারদের।
বিবিসির ইংরেজি ভার্সনে শিরোনামে লেখা হয়েছে,‘হেরে বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের বিদায়’। বিবিসির বাংলা ভার্সনের শিরোনাম ছিল ‘ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ’। অপর এক সংবাদের শিরোনাম করা হয়েছে ‘অ্যাডিলেডে বাঘের গর্জন’। ব্রিটিশ টেবলয়েড ডেইলি মেইলের শিরোনাম ছিল ‘অ্যাডিলেড ওভালে বাংলাদেশের কাছে ১৫ রানে হেরে ২০১৫ বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের লজ্জার বিদায়’। সংবাদটিতে শোভা পাচ্ছে রুবেল-তাসকিনদের বীরত্বের ছবি। একই ধরনের শিরোনাম করা হয়েছে ডেইলি মিররে।
অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ডের হোম পেজে শোভা পাচ্ছে লাল-সবুজ জার্সি গায়ে মাশরাফি-মাহমুদউল্লাহদের উল্লাসের ছবি। যেখানে শিরোনাম করা হয়েছে ‘ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে বিদায় করল বাংলাদেশ’। দ্য নিউজিল্যান্ড হেরাল্ডের শিরোনাম করা হয়েছে ‘বিশ্বকাপ ফাইনাল মিস করবে ইংল্যান্ড’। সংবাদটিতে ইংল্যান্ড-বাংলাদেশের ম্যাচের সমীকরণ ও তার ফল উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে প্রথমবারের মতো বাংলাদেশ নকআউটপর্বে খেলার ইতিহাস গড়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
পাকিস্তানের ডন পত্রিকার অনলাইন ভার্সনে শিরোনাম করা হয়েছে ‘মাহমুদউল্লাহ-রুবেল মিলে বিশ্বকাপ থেকে বিদায় করেছে ইংল্যান্ডকে।’
ভারতীয় গণমাধ্যমেও বাংলাদেশের জয় গুরুত্বপূর্ণস্থান করে নিয়েছে। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) শিরোনাম ছিল ‘ইংল্যান্ডকে বিদায় করেছে বাংলাদেশ, কোয়ার্টারে প্রতিপক্ষ হতে পারে ভারতের’। দ্য টাইমস অব ইন্ডিয়ার শিরোনাম ছিল ‘বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ধুকতে থাকা ইংল্যান্ড।’ এনডিটিভির শিরোনাম করা হয়েছে ‘ইংল্যান্ডকে বিদায় করেছে বাংলাদেশ, সম্ভবত কোয়ার্টারে মুখোমুখি হবে ভারতের’। কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিক আনন্দবাজারের শিরোনাম ছিল ‘ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টারে বাংলাদেশ’।
Continue Reading

পর্নোগ্রাফি নেশায় আক্রান্তদের মুক্তির জন্য কিছু সহজ টিপস...

সমাজের অনেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনাকাংখিত সেক্সুয়াল রিলেশনশিপ বা যিনার সাথে জড়িয়ে পড়েন। আল্লাহর রাহমাতে তারা হয়ত ভুল বুঝতে পারেন। কিন্তু পুরোনো খারাপ কাজ আর পিছু ছাড়ে না, স্মৃতিতে আসতে থাকে, আবারো সেই পাপে পড়ে যাবার সম্ভাবনা থাকে। ভুল মানুষ করতেই পারে, সেটাই মানবিক। কিন্তু ভুলের উপরে দাঁড়িয়ে থাকা শয়তানের কাজ। তাই ভুল স্বীকার করে জীবনকে সুন্দর করার জন্য কিছু পদক্ষেপ নিতে হবে।
নুমান আলী খান একটি ভিডিওতে পাওয়া কিছু টিপসের সাথে আরো কিছু জিনিস যোগ করে দিলাম। আশা করি উপকার হবে। আল্লাহ মুসলিম সমাজের সবাইকে হেফাজত করুন।
-- সবার আগে সেই খারাপ কাজ ছেড়ে সরে আসতে হবে।
-- আন্তরিকভাবে অনুতপ্ত হতে হবে [তাওবা ও ইস্তিগফার করা]
-- ক্রমাগত ভালো কাজ করতে হবে, কেননা ভালো কাজ মন্দ কাজকে ঢেকে দেয়।
-- সঙ্গীসাথী বদলে ফেলতে হবে। আগেকার সম্পূর্ণ ফ্রেন্ড সার্কেলকে এভয়েড করতে হবে।
-- একাকীত্ব থেকে দূরে থাকতে হবে, প্রয়োজনে ভালো সঙ্গীর কারণে গিয়ে ভালো বিষয়ে আলোচনা করতে দূরে কোথাও যাওয়াও উচিত হবে।
-- কমিউনিকেশন ডিভাইস থেকে দুরত্ব রাখতে হবে, বিশেষ করে একাকীত্বের সময়ে যেন আবার কোন নতুন সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা না থাকে।
-- আল্লাহর স্মরণ করতে হবে সবসময়।
-- নামাজে নিয়মিত হতে হবে, ইসলামি জ্ঞানার্জনে নিজেকে লাগিয়ে দিতে হবে।
-- নিজেকে স্মরণ করাতে হবে, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আখিরাতে আল্লাহ এই জীবনের সবকিছুর হিসেব নিবেন।
-- বিবাহপূর্ব বা বিবাহবহির্ভূত সকল সম্পর্ক এড়িয়ে চলুন।
-- মোবাইল ফোন, ফেসবুক, মেসেঞ্জারেও যেকোন কমিউনিকেশন থেকে দূরে থাকুন। নইলে শয়তানের ওয়াসওয়াসায় জীবন আবার জটিল হয়ে যাবে।
reference:
১) নুমান আলি খান - সেক্সুয়াল ডিজায়ারস http://www.youtube.com/watch?v=rJY7SoREkOk
২) টাইম টু কিক পর্ন আউট অফ দি সিস্টেম http://muslimmatters.org/…/ramadan-time-to-kick-porn-addic…/
Continue Reading