মুস্তাফিজ থাকলে বাংলাওয়াশ হতো ইংল্যান্ড'

Continue Reading

Bangla Waz ।। বাংলা ওয়াজ। বন্ড দেওয়ানবাগীর বন্ড কেরামতির কথা শুনুন।

Continue Reading

ফেসবুক ফ্যান পেজের মাধ্যমে সাইটে ভিজিটর বাড়ানো!

প্রায় ১০০ কোটি ব্যবহারকারীকে নিয়ে এগিয়ে যাওয়া জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক! ইন্টারনেট মার্কেটিং এর জন্য ফেসবুকের গুরুত্বও অত্যাধিক। ফেসবুক থেকে অতি সহজেই ওয়েবসাইটে ভালো ট্রাফিক পাওয়া যায়। এরমধ্যে সবচেয়ে কার্যকরী হলো ফেসবুক ফ্যান পেজ। আমি নিজেও আমার ব্লগ সাইটের জন্য ফেসবুক ফ্যান পেজের সাহায্য নিই। এখানে ফেসবুক ফ্যান পেজের মাধ্যমে কিভাবে সাইটে ট্রাফিক বাড়ানো যায় সে সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করেছি। আশাকরি যারা অনলাইন মার্কেটিংয়ের সঙ্গে জড়িত তাদের কাজে লাগবে। আসুন দেখে নিই…
ইনফো ট্যাবটি সাজিয়ে নিন
ফেসবুক পেজ খোলার পরে অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ তথ্য দিতে ভুলে যাবেন না। ভিজিটররা যেটি সবথেকে বেশি লক্ষ্য করে সেটি হলো পেজটির অ্যাবাউট অথবা ইনফরমেশন। তাই এই বিষয়ে খুবই নজর দেওয়া প্রয়োজন। অবশ্যই কিওয়ার্ড সম্বলিত ভালো মানের কনটেন্ট যুক্ত করবেন এখানে। এই কিওয়ার্ডগুলো যেনো খুবই সেনসিবল ও ক্যাচি (আকর্ষনীয়) হয়।
fb_page_detailed_info
অবশ্যই আপনার ফ্যান পেজটির জন্য একটি কাস্টম ইউজার নেম নির্বাচন করবেন। এরফলে ভিজিটররা সহজেই ফেসবুক ডট কমের পর পেজটির ইউজার নেম বসিয়ে পেজে চলে আসতে পারবে। এছাড়া ইউজার নেমটি ফেসবুকে ব্র্যান্ডিং করারও একটি ভালো উপায়। আপনার যদি বিজনেস সাইট হয় তবে প্রয়োজনীয় তথ্য যেমন অ্যাড্রেস, সিটি, জিপকোড ও যোগাযোগের অন্যান্য বিষয়গুলো অ্যাড করবেন। কারণ এগুলো আপনার লোকাল সার্চে প্রভাব ফেলবে।
কাস্টম ল্যান্ডিং পেজ তৈরি করা
যখন কোনো ভিজিটর ফেসবুক পেজে আসে, তখন পেজটির ওয়ালেই আসে। কিন্তু আপনার পেজটির ওয়াল যদি একটু কাস্টোমাইজ হয়, একটু অ্যাক্ট্রাকটিভ হয় তাহলে কতোই না প্রফেশনাল লাগে!!! এই স্পেশাল ওয়েলকাম পেজে আপনি আপনার সাইটের বিভিন্ন অফার, প্রমোশন চালাতে পারবেন।
Facebook Welcome Page
আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে অবশ্যই সাইটে ভালো ভিজিটর পাবেন ফ্যান পেজ থেকে। অবশ্যই এই সেকশনে আপনার সাইটের লিংক যুক্ত করতে ভুলবেন না। আর কাস্টোমাইজ ওয়েলকাম পেজ তৈরি করার অনেক উপায় আছে। ফ্রেমওয়ার্কের মাধ্যমে এটি সহজেই করতে পারেন। 
ভিডিও প্রমোশন চালান
একটি পেজের প্রমোশনের জন্য ভিডিও যথাযথ উপায়। তাই আপনার ফেসবুক ফ্যান পেজটির প্রমোশনের জন্য গ্রেট ও ইনোভেটিব ওয়েতে ভিডিও তৈরি করুন। আমি মনে করি এভাবে একটি পেজ থেকে সাইটে ট্রাফিক আনা যায় সহজেই!
video promotion
এজন্য আপনাকে টাকা খরচ করতে হবে না। আপনার পেজের সব ফিচার নিয়ে একটি ভিডিও তৈরি করুন এবং এটি ইউটিউবে আপলোড করুন। ভিডিওটি অবশ্যই ছোট করার চেষ্টা করবেন। তবে অবশ্যই আপনার পেজের ফিচারগুলো যেনো বাদ না পড়ে।

আজ এই পর্যন্ত ভালো থাকবেন। আশা করি কিছু হলেও আপনাদের হেল্প হবে।ধন্যবাদ...

Continue Reading

ডিজিটাল মার্কেটিং

যারা ব্লগ বা ওয়েবসাইট নিয়ে কাজ করছেন তাদের কাছে প্রধান বিষয় হলো সাইটে ভিজিটর আনা। তবে ভিজিটর আনার বিষয়ে বিভিন্ন বিষয় না জানা অথবা নতুনদের ক্ষেত্রে অনেক ভুল হয়ে থাকে। যে ভুলগুলো সাইটে কাংখিত ভিজিটর বা ট্রাফিক আনতে ব্যার্থ হয়। মাঝে মাঝে আমরা সাইটে বিভিন্ন ধরনের পরিবর্তণ আনি। তবে সাইটের এসইও সম্পর্কে ভালো ধারণা না থাকলে অনাকাংখিত ভুলে ট্রাফিক হারিয়ে যায়। এ ভুলগুলো সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন। এখানে আমি তেমনি ১১টি গুরুতর ভুলগুলো নিয়ে আলোচনা করছি। যেগুলোর মাধ্যমে আপনি পুরাতন ভিজিটর বা কাংখিত নতুন ভিজিটর পেতে পারেন।
১. ৩০১ রিডাইরেক্টশন ছাড়াই পার্মালিংক চেঞ্জ করা :
একটা ওয়েবসাইটের এসইও এর জন্য পার্মালিংক একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি একটি নতুন ব্লগ সাইট শুরু করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি ক্লিন পার্মালিংক ব্যবহারের বিষয়ে সতর্ক থাকতে হবে। তবে সমস্যা হলো, পুরাতন ব্লগের পার্মালিংক পাল্টালে। আপনার সাইটের যদি পোস্ট সংখ্যা খুবই কম হয় তাহলে এটি কোনো বিষয় নয়! আপনার সাইটের পার্মালিংক পাল্টালে আগের পোস্টলিংকগুলো নতুন করে ইনডেক্স হয়, সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আপনার পোস্টলিংকগুলো আর কাজ করবে না। ফলে আপনি ঐ লিংক থেকে ভিজিটরগুলো হারাবেন।
301_redirect
তবে এই সমস্যার সমাধানও আছে। আমরা একটি পার্মালিংক থেকে অন্য পার্মালিংকে মাইগ্রেট করার প্লাগইন ব্যবহার করতে পারি।এক্ষেত্রে অবশ্যই ৩০১ রিডাইরেক্টশন ব্যবহার করবেন। ৩০১ রিডাইরেক্টশন চেকারের মাধ্যমে আপনি সহজেই আপনার রিডাইরেক্ট হওয়া পার্মালিংকগুলো চেক করতে পারবেন। অবশ্যই সবথেকে ভালো পার্মালিংক ব্যবহারে সচেষ্ঠ থাকবেন এবং এটি পরবর্তীতে আর পাল্টানোর কথা চিন্তা করবেন না। আর হ্যা, পার্মালিংক পাল্টালে অবশ্যই সাইটম্যাপ রিজেনারেট করবেন সার্চ ইঞ্জিনে সাবমিট করবেন।
২. সাইটম্যাপ মিসিং :
আমরা সবাই জানি, কোনো সাইটের বিভিন্ন পোস্ট সার্চ ইঞ্জিনে ইনডেক্স করার জন্য সাইটম্যাপের ভূমিকা অত্যাধিক। আপনি অবশ্যই আপনার সাইটের সাইটম্যাপ সম্পর্কে নিশ্চিত থাকবেন এবং সেটিতে যেনো আপনার সব পোস্টের লিংক থাকে। সাইটম্যাপ হিসেবে গুগল এক্সএমএল সাইটম্যাপ ও ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন খুবই জনপ্রিয়। প্রয়োজনে আপনি ছবি ও ভিডিও ইনডেক্সের জন্য এ ধরনের প্লাগইন ব্যবহার করতে পারেন। আপনার সাইটে যদি বেশি পরিমানে ভিডিও থাকে তাহলে আপনি ইয়স্ট ভিডিও এসইও প্লাগইন ব্যবহার করতে পারেন। আপনার সাইটের ফুটারে সাইটম্যাপ লিংকও রাখতে পারেন, এটি সার্চ ইঞ্জিনকে অতি সহজেই সাইটম্যাপ বুট করার কাজে সহায়তা করেব। আপনাকে অবশ্যই সাইটম্যাপে কোনো লিংক মিসিং হচ্ছে কিনা সেটি কিছুদিন পরপর পরীক্ষা করা উচিত। প্রয়োজনে সাইটম্যাপটি আনাচেক করে পুনরায় চেক করতে হবে।
redirects htaccess
৩. এইচটিএক্সেস ফাইল :
পার্মালিংক রিডাইরেক্টশন অথবা এইচটিএক্সেস অপটিমাইজেশন সমাধানের জন্য কিছু ব্লগার এইচটিএক্সেস ফাইল পরিবর্তনের কথা জানান। এটি একটি অতীব গুরুত্বপূর্ণ ফাইল, তাই এই ফাইলটি পরিবর্তনের সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। পরিবর্তণ করতে চাইলে অবশ্যই আগে এই ফাইলটির ব্যাকআপ নিয়ে নেবেন। এই ফাইলে কোনো ধরনের মিসিং হলে শুধু ট্রাফিক নয়, আপনার সাইটটি ডাউন হয়ে যেতে পারে। আপনি যদি এইচটিএক্সেস ফাইল পরিবর্তনের জন্য মেটা রোবট প্লাগইন ব্যবহার করে থাকেন, তবে অবশ্যই আপনার সিপ্যানেল বা এফটিপিকে কোনো পরিবর্তণ আনডু করার ব্যবস্থা রাখবেন।
robots
৪. রোবট.টেক্সট ফাইল :
রোরট.টেক্সট কোনো সাইটের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ফাইল। যখন সার্চ ইঞ্জিন বট আপনার ব্লগে আসে, তখন এই ফাইলই নির্ধারণ করে সার্চ ইঞ্জিন কোন পোস্ট বা পেজ ইনডেক্স এবং ক্রল করবে। তাই আপনার সাইটকে সার্চ ইঞ্জিনে ভালো অবস্থানে রাখতে অবশ্যই রোবট.টেক্সট ফাইলকে ভালোভাবে অপটিমাইজ করবেন। কখনোই বেশিরভাগ ফাইল বা পেজকে ডিজঅ্যালাউ করে রাখবেন না।
৫. থিম কাস্টোমাইজেশন:
আপনি যখন আপনার সাইটের থিক কাস্টোমাইজেশন করবেন তখন অবশ্যই এগুলো একটি ডকুমেন্ট রেখে দেবেন। পরবর্তীকে কোনো সমস্যা হলে আপনি এই পরিবর্তনগুলো সহজেই চিহ্নিত করে আগের অবস্থায় নিয়ে আসতে পারবেন। কারণ ফ্রি থিমগুলোর ক্ষেত্রে অনেক সময় আপনার ব্যবহৃত প্লাগইনের সামঞ্জস্য না থাকায় সমস্যা সৃষ্টি হতে পারে। কিছু কিছু প্লাগ-ইন ব্যবহারের ক্ষেত্রে এটি বাধ্যতামূলক করেও থাকে।
৬. ওয়ার্ডপ্রেস প্লাগইন:
আপনার সাইটে অবশ্যই প্রয়োজনীয় প্লাগইন ছাড়া অহেতুক কোনো প্লাগইন ব্যবহার বা ইনস্টল করে রাখবেন না। অনেক সময় অনাকাংখিত প্লাগইন বা প্লাগইনের ব্যবহার বেশি হলে সাউটের লোডিং টাইম বেশি হয়ে যায়। যা ভিজিটর হারানোর ক্ষেত্রে প্রভাব ফেলে। তাই কোনো প্লাগইন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই এটির রিভিউ পড়ে নিবেন এবং এটি আপনার সাইটে সাপোর্ট করবে কিনা সেটি পরীক্ষা করে নিবেন।
All-In-One-SEO-Pack-Title-Meta-Description-and-Meta-Tags
৭. এসইও টাইটেল ও ডেসক্রিপশন :
আপনি যদি অল ইন এসইও, ইয়স্ট ওয়ার্ডপ্রেস এসইও বা অন্যকোনো জনপ্রিয় এসইও প্লাগইন ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এসইও টাইটেল এবং মেটা ডেসক্রিপশনের দিকে বিশেষ নজর দিতে হবে। অন্যথায় সার্চ ইঞ্জিনের প্রথম পেজে থাকা আপনার জন্য কষ্টকর হয়ে যেতে পারে।
৮. থিম পরিবর্তণ
অনেকেই কারণে অকারণে থিম পরিবর্তণ করেন। আপনার সাইটের বিষয়বস্তুর সাথে মানানসই একটি ফ্রি অথবা প্রিমিয়াম থিম যেমন জেনেসিস বা থিসিস থিম ব্যবহার করতে পারেন। ফ্রি থিম বা প্রিমিয়াম থিম নিয়ে বিতর্কে যেতে চাই না, তবে প্রিমিয়াম থিমে অনেক ধরনের অ্যাডভানটেজ বা বাড়তি ফিচার থাকে। ইনস্টল করার আগেই থিটিতে কোনো ক্ষতিকর ফাইল বা স্পাইওয়ার, ভাইরাস, স্প্যাম ফাইল না থাকে সেটি পরীক্ষা করে নিবেন।
৯. ব্লগ সিকিউরিটি :
যে বিষয়টি বলছিলাম, আপনি যদি ফ্রি থিম ব্যবহার করে থাকেন তবে আগেই এটিতে মেলিসিয়াস বা স্প্যাম ফাইল আছে কিনা সেটি পরীক্ষা করে নিবেন। কারণ অনেক ক্ষেত্রে এ ধরনেই ফাইল আপনার সাইটের ভিজিটরদেরকে অন্য সাইটে রিডাইরেক্ট করে দিতে পারে। তাই আপনার সাইটের সিকিউরিটির বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে ট্যাক (থিম অথেনটিসিটি চেকার) প্লাগইনটি ব্যবহার করতে পারেন। এছাড়া সিকিউরিটি প্লাগইন ব্যবহার করতে পারেন।
১০. এসইও পরিবর্তণ
আপনি আপনার ব্লগে যে এসইও প্লাগইন ব্যবহার করেন না কেনো এটি পরিবর্তণ করতে যাবেন না। যদি আপনি আরো ভালো প্লাগইন বা প্লাগইনের পরিবর্তে ভালো পেইড থিম ব্যবহার করতে চান সেক্ষেত্রে অবশ্যই নিশ্চিত থাকবেন যে আপনার এসইও টাইটেল ও মেটা ডেসক্রিপশন যেনো ঠিক থাকে। কারণ এটির পরিবর্তণ হলে আপনার সাইটের ট্রাফিকের ক্ষেত্রে বিরুপ প্রভাব ফেলবে।
site backup
১১. ব্লগ ব্যাকআপ :
বিপদ কখনো বলে কয়ে আসে না! তাই আপনার সাইটের কোনো ধরনের দুর্ঘটনা থেকে রেহাই পেতে নিয়মিত সাইটের ব্যাকআপ রাখুন। ফলে প্রয়োজনে আপনি সহজেই আপনার সাইট রিস্টোর করতে পারবেন। ব্যাকআপ রাখার জন্য অনেক উপায় আছে। আমি সাজেষ্ট করবো আপনি সম্ভব হলো দিনে একবার অথবা প্রতি সপ্তাহে আপনার সাইটের ম্যানুয়ালি অথবা অটোমেটিক ব্যাকআপ রাখুন। প্রিমিয়াম এর দিকে গেলে আমি অবশ্যই ভল্টপ্রেস সাজেষ্ট করবো। এটি একসাথে আপনার সাইটের সিকিউরিটি ও অটোমেটিক ব্যাকআপ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন ব্লগারদের ক্ষেত্রে মুলত এ ধরনেই সমস্যাই বেশি দেখা দেয়। এছাড়া আরো অনেক বিষয় রয়েছে। এগুলো মেনে চলা উচিত। এসব সমস্যা এড়িয়ে আপনার সফলতা এগিয়ে আসুক সেটিই প্রত্যাশা করি.. খুব শীগ্রই নতুন কোনো বিষয় নিয়ে আসবো... সাথেই থাকুন ...... 
Continue Reading

সমসাময়িক ফ্রাস

ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, আফগানে এত মানুষ মারা গেল কিন্তু কাউকে পতাকা কেন একবার দুঃখও প্রকাশ করতে দেখলাম না। আর এখন ফ্রান্সের পতাকা নিয়ে লাফালাফি করে। বাংগালীরা এমনই তাই সামনে আরো বড় কিছু অপেক্ষা করছে। 
Continue Reading

বাতিল হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা

বাতিল হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা
*****************************
আপনার মন্তব্য লিখুন:
সরকারি চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করার চিন্তাভাবনা করছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় ও এ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও সরকারের এ সিদ্ধান্তে সহমত প্রকাশ করেছে।
কোটা বাতিলকরণে এরই মধ্যে সরকারি কর্মচারী আইনের খসড়াও চূড়ান্ত করা হয়েছে। পর্যালোচনা শেষে শিগগিরই এটি জাতীয় সংসদে পাসের জন্য উত্থাপন করা হবে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে নতুন এ আইনটির খসড়া পাঠানো হয়েছে। কমিটির সদস্যরা সম্প্রতি অনুষ্ঠিত একটি বৈঠকে এ নিয়ে আলোচনাও করেছেন। অধিকাংশ সদস্যই আইনটির পক্ষে মত দিয়ে বলেন, মুক্তিযোদ্ধাদের শুধু চাকরি কেন সব ক্ষেত্রেই তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করে দেয়া উচিত। বর্তমান সরকার এটি করছেও। কিন্তু মুক্তিযোদ্ধাদের সন্তান-সন্ততি কিংবা তাদের নাতি-পুতিদের কোটা সুবিধা দেয়া ঠিক হচ্ছে না। এতে দেশের চাকরিপ্রার্থী তরুণ-তরুণীরা বঞ্চিত হচ্ছেন। তা ছাড়া এ সুযোগ নিয়ে অনেকে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ জোগাড় করে চাকরিতে কোটার সুবিধা নিচ্ছেন। তাই এটি বন্ধ হওয়া উচিত। তাদের অনেকে আবার শুধু মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিদের কোটা নয়, জেলা কোটাসহ সব ধরনের কোটা বাতিলেরও দাবি তোলেন।
বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সম্মানজনক চাকরি বিসিএসসহ সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা রয়েছে ৩০ শতাংশ। এছাড়া জেলা কোটা ১০ শতাংশ, নারী কোটা ১০ শতাংশ, উপজাতি কোটা রয়েছে ৫ শতাংশ। এতে মোট ৫৫ শতাংশ নিয়োগ হয় কোটায়। অবশিষ্ট ৪৫ শতাংশ নিয়োগ হয় মেধার ভিত্তিতে।
সংসদীয় কমিটির বৈঠকে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, অনগ্রসর জনগোষ্ঠীর ব্যাপারে যে কোটা রয়েছে তাতে কোনো দ্বিমত নেই। কিন্তু মুক্তিযোদ্ধাদের সন্তান-সন্ততিদের ব্যাপারে যে কোটা মানা হচ্ছে এবং জেলাভিত্তিক যে কোটা অনুসরণ করা হচ্ছে সেটি উঠিয়ে দেয়া উচিত। মুক্তিযোদ্ধাদের কোটাটি বড়জোড় সন্তান পর্যন্ত রাখা যেতে পারে কিন্তু নাতি কিংবা পুতিদের এসব সুবিধা দেয়া একেবারেই উচিত হবে না।
 
Continue Reading

বিশ্ব মিডিয়ায় টাইগারদের ঝড়


সাম্প্রতিক সময়ে বিশ্ব মিডিয়ায় বাংলাদেশ নিয়ে প্রায় সব সংবাদই ছিল নেতিবাচক। রাজনৈতিক অস্থিরতা নিয়ে প্রভাবশালী আন্তর্জাতিক মিডিয়ায় নানা ধরনের আলোচনা হয়েছে। কিন্তু মাশরাফিদের কল্যাণে বাংলাদেশকে এবার ভিন্নরূপে দেখেছে বিশ্ব। সুদূর অস্ট্রেলিয়ায় বসে বিশ্বকে বাঘের গর্জন শুনিয়েছেন মাশরাফি-মুশফিক-সাকিব-মাহমুদউল্লাহ-রুবেলরা; ক্রিকেটের সূতিকাগার ইংল্যান্ডকে হারিয়ে জায়গা করে নিয়েছেন একাদশ বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে। আর এই ম্যাচ হেরে আসর থেকে বিদায় নিতে হয়েছে ইংলিশদের।
বাংলাদেশের এমন অর্জনের দিনে স্বাভাবিকভাবেই টাইগারদের নিয়ে বিশ্বের প্রভাবশালী মিডিয়াগুলোতে সংবাদ প্রকাশিত হয়েছে। বিশেষ করে ইংল্যান্ডকে হারানোয় ব্রিটিশ মিডিয়াতে ফলাও হয়েছে বাংলাদেশের জয়ের সংবাদটি। এ ছাড়া ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ সারা বিশ্বে জয়গান হচ্ছে টাইগারদের।
বিবিসির ইংরেজি ভার্সনে শিরোনামে লেখা হয়েছে,‘হেরে বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের বিদায়’। বিবিসির বাংলা ভার্সনের শিরোনাম ছিল ‘ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ’। অপর এক সংবাদের শিরোনাম করা হয়েছে ‘অ্যাডিলেডে বাঘের গর্জন’। ব্রিটিশ টেবলয়েড ডেইলি মেইলের শিরোনাম ছিল ‘অ্যাডিলেড ওভালে বাংলাদেশের কাছে ১৫ রানে হেরে ২০১৫ বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের লজ্জার বিদায়’। সংবাদটিতে শোভা পাচ্ছে রুবেল-তাসকিনদের বীরত্বের ছবি। একই ধরনের শিরোনাম করা হয়েছে ডেইলি মিররে।
অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ডের হোম পেজে শোভা পাচ্ছে লাল-সবুজ জার্সি গায়ে মাশরাফি-মাহমুদউল্লাহদের উল্লাসের ছবি। যেখানে শিরোনাম করা হয়েছে ‘ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে বিদায় করল বাংলাদেশ’। দ্য নিউজিল্যান্ড হেরাল্ডের শিরোনাম করা হয়েছে ‘বিশ্বকাপ ফাইনাল মিস করবে ইংল্যান্ড’। সংবাদটিতে ইংল্যান্ড-বাংলাদেশের ম্যাচের সমীকরণ ও তার ফল উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে প্রথমবারের মতো বাংলাদেশ নকআউটপর্বে খেলার ইতিহাস গড়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
পাকিস্তানের ডন পত্রিকার অনলাইন ভার্সনে শিরোনাম করা হয়েছে ‘মাহমুদউল্লাহ-রুবেল মিলে বিশ্বকাপ থেকে বিদায় করেছে ইংল্যান্ডকে।’
ভারতীয় গণমাধ্যমেও বাংলাদেশের জয় গুরুত্বপূর্ণস্থান করে নিয়েছে। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) শিরোনাম ছিল ‘ইংল্যান্ডকে বিদায় করেছে বাংলাদেশ, কোয়ার্টারে প্রতিপক্ষ হতে পারে ভারতের’। দ্য টাইমস অব ইন্ডিয়ার শিরোনাম ছিল ‘বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ধুকতে থাকা ইংল্যান্ড।’ এনডিটিভির শিরোনাম করা হয়েছে ‘ইংল্যান্ডকে বিদায় করেছে বাংলাদেশ, সম্ভবত কোয়ার্টারে মুখোমুখি হবে ভারতের’। কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিক আনন্দবাজারের শিরোনাম ছিল ‘ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টারে বাংলাদেশ’।
Continue Reading

পর্নোগ্রাফি নেশায় আক্রান্তদের মুক্তির জন্য কিছু সহজ টিপস...

সমাজের অনেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনাকাংখিত সেক্সুয়াল রিলেশনশিপ বা যিনার সাথে জড়িয়ে পড়েন। আল্লাহর রাহমাতে তারা হয়ত ভুল বুঝতে পারেন। কিন্তু পুরোনো খারাপ কাজ আর পিছু ছাড়ে না, স্মৃতিতে আসতে থাকে, আবারো সেই পাপে পড়ে যাবার সম্ভাবনা থাকে। ভুল মানুষ করতেই পারে, সেটাই মানবিক। কিন্তু ভুলের উপরে দাঁড়িয়ে থাকা শয়তানের কাজ। তাই ভুল স্বীকার করে জীবনকে সুন্দর করার জন্য কিছু পদক্ষেপ নিতে হবে।
নুমান আলী খান একটি ভিডিওতে পাওয়া কিছু টিপসের সাথে আরো কিছু জিনিস যোগ করে দিলাম। আশা করি উপকার হবে। আল্লাহ মুসলিম সমাজের সবাইকে হেফাজত করুন।
-- সবার আগে সেই খারাপ কাজ ছেড়ে সরে আসতে হবে।
-- আন্তরিকভাবে অনুতপ্ত হতে হবে [তাওবা ও ইস্তিগফার করা]
-- ক্রমাগত ভালো কাজ করতে হবে, কেননা ভালো কাজ মন্দ কাজকে ঢেকে দেয়।
-- সঙ্গীসাথী বদলে ফেলতে হবে। আগেকার সম্পূর্ণ ফ্রেন্ড সার্কেলকে এভয়েড করতে হবে।
-- একাকীত্ব থেকে দূরে থাকতে হবে, প্রয়োজনে ভালো সঙ্গীর কারণে গিয়ে ভালো বিষয়ে আলোচনা করতে দূরে কোথাও যাওয়াও উচিত হবে।
-- কমিউনিকেশন ডিভাইস থেকে দুরত্ব রাখতে হবে, বিশেষ করে একাকীত্বের সময়ে যেন আবার কোন নতুন সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা না থাকে।
-- আল্লাহর স্মরণ করতে হবে সবসময়।
-- নামাজে নিয়মিত হতে হবে, ইসলামি জ্ঞানার্জনে নিজেকে লাগিয়ে দিতে হবে।
-- নিজেকে স্মরণ করাতে হবে, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আখিরাতে আল্লাহ এই জীবনের সবকিছুর হিসেব নিবেন।
-- বিবাহপূর্ব বা বিবাহবহির্ভূত সকল সম্পর্ক এড়িয়ে চলুন।
-- মোবাইল ফোন, ফেসবুক, মেসেঞ্জারেও যেকোন কমিউনিকেশন থেকে দূরে থাকুন। নইলে শয়তানের ওয়াসওয়াসায় জীবন আবার জটিল হয়ে যাবে।
reference:
১) নুমান আলি খান - সেক্সুয়াল ডিজায়ারস http://www.youtube.com/watch?v=rJY7SoREkOk
২) টাইম টু কিক পর্ন আউট অফ দি সিস্টেম http://muslimmatters.org/…/ramadan-time-to-kick-porn-addic…/
Continue Reading

জয়ের দিন মাশরাফিদের শাস্তি

অবিস্মরণীয় এক জয়ের দিন শাস্তির মুখে পড়েছে মাশরাফি বিন মুর্তজা ও তার দল। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে পুল 'এ'-এর গুরুত্বপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ওভার শেষ করতে না পারায় পুরো দলকে জরিমানা করা হয়েছে।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি সোমবার তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানায়, অ্যাডিলেইডের ওভালে গ্রুপ পর্বের পঞ্চম রাউন্ডের ম্যাচে বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বল করে।
এই কারণে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ম্যাচ ফির ৪০ শতাংশ এবং দলের বাকি সদস্যদের ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ম্যাচ ফির একটা অংশ জরিমানা দিতে হলেও তা হয়তো মাশরাফিদের খুব একটা ভাবাচ্ছে না। এই ম্যাচেই ১৫ রানে জিতে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠে বাংলাদেশ।  
জরিমানার অঙ্কটা যে মাশরাফিকে মোটেও ভাবাচ্ছে না, তা ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বলা তার কথাতেই প্রমাল মেলে। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, "আপনারা এখনও জানেন না কিন্তু 'স্লো ওভার রেটের' কারণে আমার ম্যাচ ফির ৪০ শতাংশ এবং অন্যান্যদের ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
Continue Reading

১১তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে

১১তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ ০৯ই মার্চ, ২০১৫ তারিখ বিকাল ৫টায় রেজাল্ট প্রকাশ করা হয়েছে।
দ্রুত রেজাল্ট দেখুন এখান থেকে
11th Teachers' Registration Exam Result 2014- 2015 ntrca.teletalk.com.bd. 11th NTRCA Teachers' Registration Exam Result 2014- 2015. 1th NTRCA Teachers'
Continue Reading

হরতাল-অবরোধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজে ক্লাস-পরীক্ষা চলবে


হরতাল-অবরোধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজে ক্লাস-পরীক্ষা
অবরোধ-হরতালে শুধু শুক্র ও শনিবার নয়, সপ্তাহের অন্যান্য দিনেও নির্ধারিত ক্লাস ও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। কলেজগুলোতে সপ্তাহের প্রতিদিনই চলবে ক্লাস।
একই সঙ্গে হরতাল-অবরোধ বন্ধের দাবিতে আগামী ১৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত ২ হাজার ১৫৪টি কলেজে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে কেন্দ্রীয়ভাবে এবং কলেজগুলোর ক্যাম্পাসে অভিন্ন ব্যানারে একই সময়ে এ কর্মসূচি পালিত হবে।
রোববার রাজধানীর ধানমণ্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। এ সময় তার সঙ্গে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আসলাম ভূঁইয়া ও অধ্যাপক মুনাজ আহমেদ নূর এবং কোষাধ্যক্ষ অধ্যাপক নোমান উর রশীদ।
উপাচার্য হারুন-অর-রশিদ বলেন, গত দুই মাস ধরে চলা অবরোধ ও হরতালের কারণে আমরা তিনটি পরীক্ষা সঠিক সময়ে নিতে পারিনি। তবে এ মাসের শেষ থেকে ওই পরীক্ষাগুলো শুরু হবে। ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া স্নাতক (পাস) পরীক্ষা শুরু হবে ২৮ মার্চ থেকে। ৩০ মে পর্যন্ত চলা এ পরীক্ষায় অংশ নেবেন প্রায় ৫ লাখ পরীক্ষার্থী। ফেব্রুয়ারির শেষে শুরুর কথা থাকলেও তা না হওয়া সম্মান প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হবে ৩০ এপ্রিল, যাতে অংশ নেবেন ১ লাখ ৮০ হাজার পরীক্ষার্থী এবং ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া সম্মান দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হবে ৭ এপ্রিল থেকে, যেখানে অংশ নেবেন ২ লাখ ৩০ হাজার পরীক্ষার্থী।উপাচার্য বলেন, সূচি নির্ধারণ হওয়া পরীক্ষাগুলো দিনের দ্বিতীয়ভাগে অর্থাৎ বিকেলে নেওয়া হবে। এর আগে সকালে নিয়মিত ক্লাস চলবে। জাতীয় বিশ্ববিদ্যালয় সেশনজটমুক্ত করতে জাতি ও শিক্ষার্থীদের কাছে অঙ্গীকারবদ্ধ। সেজন্য শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য দেশের সব রাজনৈতিক দলের কাছে আমাদের আহ্বান, শিক্ষার্থীদের ক্ষতি হয় এমন কোনো কর্মসূচি যেন তারা না দেন।
এর আগে অবরোধ-হরতালের মধ্যে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে কোনো মূল্যে ক্লাস-পরীক্ষা চালিয়ে যাওয়ার নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
Continue Reading

নতুন আইফোনের ৫.৫ ইঞ্চিই হবে বেশি ক্ষমতাসম্পন্ন

Decrease font Enlarge font
কোপার্টিনো প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপলের সবশেষ স্মার্টফোন আইফোন ৬ এর ৪.৭ ইঞ্চির তুলনায় ৫.৫ ইঞ্চি আকৃতির মডেলটিই হবে বেশি ক্ষমতাসম্পন্ন। ‘কাউয়েন অ্যান্ড কো’ এর বিশ্লেষক বিশ্বস্ত সুত্রের তথ্যসহ এক বিবৃতিতে বিষয়টি দৃঢ়ভা্বে জানান। সংবাদমাধ্যম প্রতিবেদনে বলা হয়, এ মুহূর্তে বহু প্রত্যাশিত এই স্মার্টফোনের দুটি মডেলের মধ্যে ৪.৭ ইঞ্চি নিয়েই বেশি খবর প্রকাশ পাচ্ছে। তবে ৫.৫ ইঞ্চি মডেল নিয়েও আশার খবরে এসেছে প্রযুক্তি বিশ্লেষকদের থেকে। টিমোথি আর্কুরি‘র মতে, ৪.৭ ইঞ্চির তুলনায় ৫.৫ ইঞ্চিই হবে অধিক ক্ষমতাসম্পন্ন। শুধুমাত্র এর প্রসেসরই নয় টাচ পার্টগুলোও হবে ভিন্ন ধরনের। পণ্যটিতে প্রচলিত বৈশিষ্ট্য ছাড়াও সমৃদ্ধ চিপসেট থাকবে।

এর আগে আইফোন ৬ এর বড় পর্দা তৈরি নিয়ে টেক জায়ান্টের বিপাকে পড়ার বিষয়টি সংবাদ মাধ্যমে আসে। পণ্যটিতে সম্ভাব্য লেড প্রযুক্তির ডিসপ্লেতে টাচ সেনসিটিভিটি বিষয়টি ছিল সমস্যার কারণ। সেই কারণে অ্যাপল এদিকে দৃষ্টি রাখছে বলে অনুমান করা হচ্ছে।

এছাড়া অনুমানিত তথ্য যে নির্ভরযোগ্য এর কারণ হিসেবে বলা হয়েছে অ্যাপলের আকস্মিকভাবে কার্যক্রমে পরিবর্তনসাধন। সাধারণত পণ্যের বৈশিষ্ট্যের হিসাবে প্রতিষ্ঠানটি পর্দার আকার বড় করে অথবা রেজ্যুলেশন বাড়িয়ে থাকে। আরো বলা হয়েছে আসন্ন পণ্যটির ছোটটির তুলনায় বড়টিতে অ্যাপলের রেটিনা স্টান্ডার্ডে পুচুর পরিমানে পিক্সেল দেওয়া হয়েছে।

দৃষ্টান্ত হিসেবে আইপ্যাড মিনির ১.২৯ গিগাহার্জের সঙ্গে তুলনা দিয়ে আইপ্যোড এয়ারের ১.৩৯ গিগাহার্জ  গতির এসেভেন প্রসেসরের বিষয়টি সামনে আনা হয়। এদিকে খবরটি প্রকাশ্যে আসায় অ্যাপল পণ্যের মধ্যে কাজের ক্ষেত্রে বড় ধরনের ব্যবধানের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

Continue Reading

অ্যাপল-স্যামসাং জবাই হয়ে যাবে ৫ বছরেই

Decrease font Enlarge font
স্মার্টফোনের বিশ্বখ্যাত ওপেন সোর্স অপারেটর সায়ানোজেনের প্রধান নির্বাহী ক্রিট ম্যাকমাস্টার তার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন, বাজারে অ্যাপল আর স্যামসাংয়ের যে দ্বৈতাধিপত্য চলছে আগামী পাঁচ বছরেই তার ইতি ঘটবে। ছোট ছোট নির্মাতাদের (অরিজিনাল ইক্যুপমেন্ট ম্যানুফ্যাকচারারস-ওইএম) হাতেই জবাই হয়ে যাবে এই দৈত্যাকায় কম্পানি দুটির বাজার।

সায়ানোজেন সম্প্রতি কোয়লকমের সঙ্গে অংশিদ্বারীত্ব ঘোষণা করেছে। কোয়ালকম এখন বিশ্বের সবচেয়ে বড় চিপস-নির্মাতা। আর নতুন অংশিদারীত্বে তারা বাজারে ছাড়ছে সায়নোজেনমোড সফটওয়্যার।

অ্যান্ড্রয়েডের কাস্টম ভার্সন হিসেবে এরই মধ্যে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে এই সফটওয়্যার। অ্যান্ড্রয়েডভিত্তিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের ওপেন সোর্স অপারেটিং সিস্টেম হিসেবেই পরিচালিত এই সায়ানোজেনমোড।

নতুন এই চুক্তির ফলে কোয়লকম যে কোনও নির্মাতাকে চিপস ব্যবহারে সরাসরি অনুমতি দিতে পারবে আর সফটওয়্যারও সরবরাহ করতে পারবে।

ম্যাকমাস্টার মনে করেন, এই চুক্তির মধ্য দিয়ে নতুন বাজার সৃষ্টিতে অনেক এগিয়ে যাবে সায়ানোজেন। বিশেষ করে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম যেসব স্থানে জনপ্রিয় সেখানেই সৃষ্টি হবে তাদের বড় বাজার।

আগামী ৩-৫ বছরের মধ্যে এই প্রক্রিয়া বিশ্বের সকল বাজারেই প্রভাব ফেলতে শুরু করবে। খদ্দেরের চাহিদামতো সেবা এই মডেলের কারণে ক্রমেই সে বাজার বড় হতে থাকবে। আর এতে স্থানীয় ওইএমগুলো অনায়াসেই বড় হতে থাকবে।

বিশ্ববাজারে আমরা এরই মধ্যে ওইএমগুলোর মধ্যে তিন নম্বরে উঠে আসতে দেখছি। আর মাইক্রোম্যাক্স ১০ নম্বরে অবস্থান করছে। এই কোম্পানিগুলো সত্যিকার অর্থেই সস্তা হ্যান্ডসেট বাজারে ছাড়ছে যার পারফরম্যান্সও সত্যিকার অর্থেই অসাধারণ। কোয়ালকম চাহিদামতো সমাধান দিচ্ছে বলেই কোম্পানিগুলো এই পথে এগিয়ে যাচ্ছে।

প্রথম সারির ওইএম স্যামসাংয়ের কথাই ধরুন, আসছে পাঁচ বছরে এই ব্র্যান্ডকে নকিয়ার ভাগ্যবরণই করতে হবে। অ্যাপেল একটু বেশি সময় টিকে থাকলেও তাকেও যেতে হবে একই সমস্যার মধ্য দিয়ে। আর এর অন্যতম কারণ হচ্ছে বাজারের নিচের দিকে এই ব্র্র্যান্ডগুলো প্রতিযোগিতাতেই নেই।

ম্যাকমাস্টার মনে করেন, এই কম্পানিগুলো এত বড় হয়ে যায়নি যে পড়ে যাবে না। অন্যদিকে উদীয়মান কোম্পানিগুলো অল্পসময়ের মধ্যেই বড় ‍বাজার দখল করে নিচ্ছে। জিয়াওমি, ওয়ানপ্লাস’র মতো কোম্পানিগুলো স্থানীয়ভাবে বড় সহায়তাও পাচ্ছে। আর বাজার বুঝে বুঝেই তারা পণ্য ছাড়ছে।

ম্যাকমাস্টার এও মনে করেন, এই এগিয়ে চলা আরও ছোট ছোট কোম্পানিকে বাজারে আসতে উৎসাহিত করবে। যা স্যামসাং, মাইক্রোসফট’র মতো বড়দের জন্য খারাপ খবর বৈকি।

স্যামসাংয়ের জন্য খবরটি সবচেয়ে খারাপ বলেই মনে করেন সায়ানোজেনের সিইও। তিনি বলেন, নকিয়ার যে দশা হয়েছে তা থেকেই এটা অনুমান করা যায়।

গত গ্রীস্মে ভারতের বাজারে স্যামসাংকে ছাপিয়ে গেছে মাইক্রোম্যাক্স, সেই তথ্য দিয়ে তিনি বলেন, মাত্র ‍আট মাসে আমরা ঘটনাটি ঘটে যেতে দেখেছি।

আর এতো গেলো মাত্র একটি মার্কেটের খবর। গোটা বিশ্বেই এখন বাজারের চেহারাটি একই রকম। স্থানীয় পণ্যগুলো নিজ নিজ বাজারে দাবড়িয়ে বেড়াচ্ছে এমনটাই নজরে পড়ছে এমন মন্তব্য করে ম্যাকমাস্টার ল্যাটিন ‍আমেরিকার ব্লু  প্রোডাক্টস, ফিলিপিন্সের চেরি মোবাইলের উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, এগুলোও সামনে এগিয়ে আসছে। আর তাতে বাজারের অংকটাই পাল্টে যাচ্ছে।
Continue Reading

জিমেইল ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা

জিমেইল ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা

x

Decrease font Enlarge font
ঢাকা: গ্রাহকদের ভোগান্তি দূর করতে নতুন সুবিধা আনলো গুগল। নতুন এ সুবিধার মাধ্যমে বিরক্তিকর মেইল আনসাবস্ক্রাইব করতে পারবেন জিমেইল ব্যবহারকারীরা।

দেখা যায়, ব্যবহারকারীর ইনবক্সে বিভিন্ন কোম্পানির পণ্যের প্রমোশন, সামাজিক বা ফোরামের বার্তাসহ বিভিন্ন ধরনের মেইল এসে ভর্তি হয়ে থাকে। আনসাবস্ক্রাইব অপশনের মাধ্যমে জিমেইল ব্যবহারকারীরা বিরক্তিকর মেইল থেকে মুক্তি পাবেন।

অপশনটি মেইলের উপরদিকে প্রেরকের ঠিকানার পাশে লিংক আকারে পাওয়া যাবে। তবে প্রেরক যদি তার মেইলে আনসাবস্ক্রাইব লিংকটি যুক্ত করে দেন তবেই তা এ সুবিধার আওতায় পড়বে।

বিষয়টি মেইল প্রেরক এবং গ্রাহক উভয়ের জন্যই সুবিধাজনক উল্লেখ করে কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন ব্র্যান্ডের তথ্য দিয়ে জিমেইল ব্যবহারকারীদের সবসময় আপডেট রাখে। কিন্তু অনেক সময় মেইল আনসাবস্ক্রাইব করার প্রয়োজন হয়। এ চিন্তা থেকেই নতুন সুবিধা দেওয়া।

জিমেইল ব্যবহারকারীদের জন্য ক্যালেন্ডার সার্ভিস সুবিধার কথাও ভাবছে গুগল।
Continue Reading